বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ - ১০:১১
মহররম মাসে আহলে বাইত (আ.)-এর মাজলুমিয়াত

মহররম এমন একটি মাস, যা জাহেলিয়াতের যুগেও যুদ্ধ-বিগ্রহ থেকে বিরত থাকার পবিত্র সময় হিসেবে বিবেচিত হতো। অথচ এই মাসেই রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র আহলে বাইত (আ.)-এর রক্ত ঝরানো হয়, তাঁদের মর্যাদা ভূলুণ্ঠিত করা হয় এবং তাঁদের সন্তান-সন্ততি ও নারীদের বন্দি করা হয়। ইমাম রেজা (আ.) এক মর্মস্পর্শী বর্ণনায় মহররমের এই নির্মম ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম রেজা (আ.) বলেছেন,

إِنَّ الْمُحَرَّمَ شَهْرٌ كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يُحَرِّمُونَ فِيهِ الْقِتَالَ، فَاسْتُحِلَّتْ فِيهِ دِمَاؤُنَا، وَهُتِكَتْ فِيهِ حُرْمَتُنَا، وَسُبِيَ فِيهِ ذَرَارِينَا وَنِسَاؤُنَا.

মহররম এমন এক মাস, যে মাসে জাহেলিয়াতের যুগের লোকেরাও যুদ্ধ-বিগ্রহকে নিষিদ্ধ মনে করত। কিন্তু এই মাসেই আমাদের রক্ত ঝরানোকে বৈধ গণ্য করা হয়েছিল, আমাদের পবিত্র মর্যাদা লঙ্ঘন করা হয়েছিল এবং আমাদের সন্তান-সন্ততি ও নারীদের বন্দি করা হয়েছিল।

[বিহারুল আনওয়ার, খণ্ড ৪৪, পৃষ্ঠা ২৮৩]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha